গাজা উপত্যকার মধ্য ও দক্ষিণাঞ্চলে মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে সৌদি সরকারের এ উদ্যোগে প্রতিদিন অনেক পরিবারকে রান্না করা খাবার বিতরণ হচ্ছে।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৩ নভেম্বর), দুই সংস্থার কর্মীরা খাদ্যসহায়তার অংশ হিসেবে ২৪ হাজার ৮শ' প্যাকেট রান্না করা খাবার বিতরণ করেন।

এই কার্যক্রমের আওতায় দেইর আল-বালাহ ও আল-কারারাসহ গাজার বিভিন্ন এলাকার অসহায় পরিবারগুলোকে সহায়তা দেওয়া হচ্ছে। খাবারের প্রস্তুত, রান্না ও বিতরণের প্রতিটি পর্যায়ে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

গাজায় খাদ্য ও অন্যান্য জরুরি সহায়তা পৌঁছাতে সৌদি আরবের চলমান ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আগে, গত ৪ নভেম্বর, তহবিল-সমর্থিত ত্রাণবহর গাজায় প্রবেশ করে। বাস্তুচ্যুত ও সংকটাপন্ন পরিবারগুলোর আশ্রয় ও খাদ্যের প্রয়োজন মেটাতে এসব সহায়তা পাঠানো হয়।

উল্লেখ্য, সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশনায় ২০২৩ সালের নভেম্বরে গাজার জন্য তহবিল সংগ্রহ কার্যক্রম শুরু করে কেএসরিলিফ। সংস্থাটির ‘সাহেম’ অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এ তহবিল সংগ্রহ করা হয়।

গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে খাদ্য, আশ্রয় ও জরুরি সামগ্রী সরবরাহের মাধ্যমে সৌদি আরবের এ কার্যক্রম অব্যাহত রয়েছে।