ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১,৮১০ মামলা দায়ের করেছে। এ তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগ।
ট্রাফিক-রমনা বিভাগে ৬৩টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৮১টি, ট্রাফিক-mতিঝিল বিভাগে ৪১৩টি ও ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৬৭টি মামলা হয়েছে।
এদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগের মামলা হয়েছে ৯৫টি, ট্রাফিক-мিরপুরে ২৮৪টি, ট্রাফিক-উত্তরায় ৩০৪টি ও ট্রাফিক-গুলশান বিভাগে ৩০৩টি মামলা। এতে অভিযানকালে ৪৯৮টি গাড়ি ডাম্পিং ও ৩৮১টি গাড়ি রেকার করা হয়েছে।








