যুদ্ধ ও সমুদ্রপথে মাইন বিস্ফোরণের ঝুঁকি ও মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সংঘাতের প্রভাবে বিশ্বজুড়ে তেলের বাজারে অস্থিরতা চলছিল। তবে প্রণালী দিয়ে তেল সরবরাহ ধাপে ধাপে স্বাভাবিক হতে শুরু করলে বাজারে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখা দেয়।

বাজার তথ্য অনুযায়ী সোমবার ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ৩ দশমিক ৬ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯২ দশমিক ৪৪ ডলারে নেমে এসেছে। একই সময়ে ডব্লিউটিআই ক্রুডের দাম ৩ দশমিক ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮৫ দশমিক ৭২ ডলারে।

তবে হরমুজ প্রণালী ঘিরে নিরাপত্তা ঝুঁকি পুরোপুরি কাটেনি। এই নৌপথে কয়েকটি তেলবাহী ট্যাঙ্কার সি-মাইন আঘাতপ্রাপ্ত হয়েছে। পাশাপাশি বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ইরান বারবার আক্রমণ চালিয়েছে। সেই সঙ্গে আশা করা হচ্ছে, হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ স্বাভাবিক থাকলে বাজারে দাম আরও স্থিতিশীল হতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক শক্তি সংস্থা (আইইএ) বলেছেন, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে বিশ্ববাজারে তেলের সরবরাহ আবারও চাহিদা ছাড়িয়ে যেতে পারে; তবে ভবিষ্যৎ দামের গতিপথ নির্ভর করবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ও প্রণালীর স্থিতিশীলতার ওপর।