দেশটির ট্রাফিক বিভাগ জানায়, সড়কে দায়িত্ব পালনরত ট্রাফিক কর্মকর্তারা নিয়মিতভাবে এ ধরনের অপরাধ শনাক্ত করছেন। আইন অমান্যকারীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাদের তলব করা হবে।
ব্রিগেডিয়ার খালেদ আল-আদওয়ানি বলেন, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করে ভিডিও ধারণ, লাইভ সম্প্রচার কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য কনটেন্ট তৈরি করা স্পষ্টতই ট্রাফিক আইন লঙ্ঘন।
তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ডে চালক শুধু নিজের জীবনকে ঝুঁকিতে ফেলছেন না, বরং সড়কে চলাচলকারী অন্যান্য চালক ও পথচারীদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলছেন। সড়ক দুর্ঘটনা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে চালকদের গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ট্রাফিক বিভাগ।








