এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে শনিবার। এতে রংপুর ক্যাডেট কলেজের ৪৭ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছেন এবং সবাই জিপিএ-৫ পেয়েছেন।

উল্লেখযোগ্য অন্যান্য ফলাফল দেখা গেছে, দ্য মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজে ১২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১২৮ জন পাস করেছেন; জিপিএ-৫ পেয়েছেন ৬১ জন। রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৯৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৯৪৯ জন; জিপিএ-৫ পেয়েছেন ৩১০ জন। পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে ৭১৮ জনের মধ্যে পাস করেছেন ৬৯৩ জন; জিপিএ-৫ পেয়েছেন ১২২ জন। রংপুর সরকারি কলেজের ১ হাজার ২৭২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ হাজার ২০৭ জন; জিপিএ-৫ পেয়েছেন ৪২৮ জন।

অন্যদিকে কারমাইকেল কলেজের ১ হাজার ৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৮৮২ জন; জিপিএ-৫ পেয়েছেন ১১৬ জন। কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ৪৮৮ জনের মধ্যে পাস করেছেন ৪৪৫ জন; জিপিএ-৫ পেয়েছেন ২৫ জন। এ ছাড়া বর্ডার গার্ড স্কুল অ্যান্ড কলেজের ২০২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৭৮ জন; জিপিএ-৫ পেয়েছেন তিনজন। লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে ৫৯২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৫০০ জন; জিপিএ-৫ পেয়েছেন পাঁচজন। রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজের ৯৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৭৬১ জন; জিপিএ-৫ পেয়েছেন ৪৭ জন।

এই ফলাফলের মাধ্যমে রংপুর ক্যাডেট কলেজ পুনরায় শতভাগ পাসের ধারাবাহিকতা বজায় রেখেছে।