নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে নাটকীয় সিদ্ধান্ত পরিবর্তন করে ফেললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিন আগে ক্যানসাস ও আইওয়ায় নির্ধারিত নির্বাচনী সমাবেশ বাতিলের ঘোষণা দিলেও শুক্রবার পুনরায় সেই কর্মসূচি কার্যকর করার কথা জানিয়েছেন তিনি.
নতুন পরিকল্পনা অনুযায়ী রোববার দুইটি অঙ্গরাজ্যে ধারাবাহিকভাবে সরাসরি নির্বাচনী সমাবেশে কথা বলবেন তিনি। মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকানদের রাজনৈতিক চ্যালেঞ্জের বিবেচনায় ট্রাম্পের এই সিদ্ধান্ত বিশেষ তাৎপর্য বহন করছে।
এর আগে গত বৃহস্পতিবার রিপাবলিকান ন্যাশনাল কমিটি (আরএনসি) জানিয়েছিল ক্যানসাস ও আইওয়ায় ট্রাম্পের সরাসরি সমাবেশগুলো বাতিল হবে এবং বদলে টেলিফোনের মাধ্যমে নানা নির্বাচনী কার্যক্রমে অংশ নেওয়ার কথা ছিল তার। তবে শুক্রবারসন্ধ্যা পর্যন্ত এ সিদ্ধান্তে স্থির থাকতে পারেননি ট্রাম্প, এবং ক্যানসাস ও আইওয়ায় রোববার সমাবেশ শেষে তার বক্তব্য দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে।
মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে এই নির্দেশনার বদল রিপাবলিকানদের জন্য মন্থরতা ও প্রতিদ্বন্দ্বিতার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। বর্তমান নির্বাচনে প্রতিনিধিসভা ও সিনেটে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা রাখার লড়াইয়ের মধ্যেই ট্রাম্পের প্রচারণা জোরদারের চেষ্টা দেখা যাচ্ছে।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের অর্থনৈতিক প্রভাব ও জ্বালানির দামের ওঠানামা সাধারণ মানুষের খরচ বাড়াচ্ছে বলে বিশ্লেষকদের আশঙ্কা। এই পরিস্থিতিতেই ক্যানসাস ও আইওয়ায় সরাসরি সমাবেশে অংশ নিয়ে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে সমর্থন জোরদার করার চেষ্টা করছেন ট্রাম্প।








