শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে এডিবি’র হিউম্যান এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক জি সুন সং-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথাগুলো বলেন।
মন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে এডিবি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করতে এডিবি’র সহযোগিতা আরও বাড়ানো প্রয়োজন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন; এডিবি বাস্তবভিত্তিক সহায়তা দিয়ে এ ক্ষেত্রের পরিকল্পনা বাস্তবায়নে সাহায্য করতে পারে।
সাক্ষাৎকালে এডিবি’র পরিচালক জি সুন সং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের শিক্ষাখাতের উন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং আরও কয়েকটি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান। অনুষ্ঠানলে এডিবি’র ডেপুটি কান্ট্রি ডিরেক্টর আকিরা মাটসুনাগা, কান্ট্রি অপারেশনস হেড চন্দন সাপকতা, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. সরদার মো. কেরামত আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।








