মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বাড়তে থাকায় এবং হরমুজ প্রণালিতে বাণিজ্য জাহাজে হামলার খবরের প্রভাব বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্রুত বাড়ছে। এ অবস্থায় ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার সম্ভাবনাও বাজারকে অস্থির করে তুলছে।

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের ডিসেম্বরের ফিউচার্সের দাম প্রায় ২ দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৮ ডলারে পৌঁছেছে। এর আগে ৩১ মার্চ ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি ১১৮ ডলার ২০ সেন্টে উঠেছিল। ২০২২ সালের মার্চে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পরও এই দাম ১১৭ ডলার ছুঁয়েছিল।

অপরদিকে মার্কিন বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) দামও বাড়ছে; শুক্রবার এটি প্রায় ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৪ ডলারে লেনদেন হচ্ছে। বাজার বিশ্লেষকদের মতে চলতি অক্টোবর মাসে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৩ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম প্রায় ১৪ শতাংশ বাড়তে পারে।