যুক্তরাষ্ট্রের ২০২৭ সালের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি পুনরায় চালুর নির্দেশ সাময়িকভাবে স্থগিত করেছেন দেশটির একটি ফেডারেল আপিল আদালত। এর ফলে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কর্মসূচিটি স্থগিত রাখার সুযোগ পাচ্ছে ট্রাম্প প্রশাসন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মার্কিন নবম সার্কিট আপিল আদালতের তিন বিচারকের একটি প্যানেল সরকারের জরুরি আবেদনের ভিত্তিতে ওই স্থগিতাদেশ জারি করে। আগের নির্দেশনা অনুযায়ী, ২০২৭ অর্থবছরের ডাইভারসিটি ভিসা কর্মসূচির নিবন্ধন আগামী রোববার (১ নভেম্বর) মধ্যে চালুর নির্দেশ দেয়া হয়েছিল।
গত ১৪ অক্টোবর ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতের বিচারক জিনসুক ওহতা এ আদেশ দেন। নির্ধারিত সময়ে নিবন্ধন শুরু না হওয়ায় দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন।








