ইসরায়েলের সদ্য অনুষ্ঠিত নির্বাচনের ওপর বিদেশি অর্থায়নের মাধ্যমে অনিয়ম ও প্রভাব বিস্তারের অভিযোগ উঠার পর দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিটি। বিচারপতি নোআম সোলবার্গ এ বিষয়ে শিন বেতকে (Internal Security Agency) তদন্তের দায়িত্ব দিয়েছেন এবং আগামী এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে.
চিঠিতে সোলবার্গ উল্লেখ করেন, বিদেশি পক্ষের অর্থায়নে নির্বাচনী অনিয়মের বিষয়ে গুরুতর সন্দেহের তথ্য পাওয়া গেলেও অভিযোগগুলোর সত্যতা নিশ্চিত নন। তিনি শিন বেতকে নিজস্ব ক্ষমতা ব্যবহার করে অভিযোগের সত্যতা যাচাই ও পূর্ণাঙ্গ তদন্ত করার নির্দেশ দিয়েছেন যাতে জনগণের আস্থা ও গণতান্ত্রিক কাঠামোর অখণ্ডতা বজায় থাকে।
নেতানিয়াহুর দাবি, আরব দলগুলো ভোট নিয়ে চুরি-ছিনতাই করতে চেষ্টা করেছে এবং ঘুষ, হুমকি, সহিংসতা ইত্যাদি অভিযোগ তুলেছেন তিনি। বলা হয়েছে, তাঁর দল লিকুদ নির্বাচনী অনিয়মের বিষয়ে বহু সাক্ষ্য ও প্রমাণ পুলিশ, শিন বেত ও কেন্দ্রীয় নির্বাচন কমিটির কাছে জমা দিচ্ছে।








