যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের মধ্যেই নিজেদের অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা আরও জোরদার করতে একটি নতুন জোট গঠনের কথা ভাবছে কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ লক্ষ্যেই কানাডার মন্ট্রিলে আজ থেকে শুরু হচ্ছে তাদের সম্মেলন, যেখানে বাণিজ্য, জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও গুরুত্বপূর্ণ খনিজসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনার আয়োজন রয়েছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন গত মাসে কানাডাকে ২৭ সদস্যের ইইউর প্রথম ‘সহযোগী সদস্য’ করার সম্ভাবনার কথা উল্লেখ করেছিলেন। তবে ইইউর বিদ্যমান চুক্তিতে এ ধরনের সদস্যপদের বিধান নেই; কয়েকটি সদস্যদেশের আপত্তির কারণে সম্মেলন-সংক্রান্ত যৌথ বিবৃতির খসড়া থেকে শব্দটি বাদ দেওয়া হয়।

তবে বুধবার মন্ট্রিলে পৌঁছেছে ভন ডার লিয়েন বলেন, কানাডাকে ইইউর প্রথম সহযোগী সদস্য করার বিষয়ে কীভাবে আলোচনা শুরু করা যায়, তা নিয়ে কথা হবে। তাঁর কথায়, মন্ট্রিলে দুই পক্ষের অভিন্ন ইতিহাসের নতুন অধ্যায় শুরু হচ্ছে।

সংঘটিত বিবৃতির আলোচনায় কানাডা ও ইইউর মধ্যে জলবায়ু, জ্বালানি ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ নানা ক্ষেত্রে নীতিগত সমন্বয় ও শাসন কাঠামো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে; এতে কানাডা ইউরোপের কিছু কর্মসূচিতে অংশ নিতে পারবে বলে আভাস দেওয়া হচ্ছে।