ইসরায়েলের পার্লামেন্ট নেসেট নির্বাচনে ভোটার উপস্থিতির হার দাঁড়িয়েছে ৭৭.৭ শতাংশে। দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিটির দেওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ১৯৯৯ সালের পর সংসদীয় নির্বাচনে এটিই সবচেয়ে বেশি ভোট পড়ার নজির।
নির্বাচন কমিশনের তথ্যে দেখা যায়, এবারের নির্বাচনে প্রায় ৭৩ লাখ ৩০ হাজার নিবন্ধিত ও যোগ্য ভোটারের মধ্যে ৫৬ লাখ ৯০ হাজারের বেশি মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর আগে ১৯৯৯ সালে নেসেট নির্বাচনে ৭৮.৭ শতাংশ ভোট পড়েছিল। প্রায় ২৭ বছর পর এবার ভোটারদের উপস্থিতি সেই রেকর্ডের কাছাকাছি পৌঁছাল।
গত ২০২২ সালের সংসদীয় নির্বাচনে ভোটদানের হার ছিল ৭০.৬৩ শতাংশ, যার তুলনায় এবার উপস্থিতি প্রায় ৭.১ শতাংশ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত ইসরায়েলের ২৬তম নেসেট নির্বাচনের ভোটগ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।







