ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে ইউরোপে জ্বালানি ব্যয় ১০০ বিলিয়ন ইউরোর বেশি বেড়েছে বলে অভিযোগ করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস।
তার এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সতর্ক করে বলেছেন, ইরানে নতুন করে হামলা চালালে ইউরোপকে এর চেয়ে ভয়াবহ মূল্য দিতে হতে পারে।
এক্সে পোস্টে আরাগচি বলেন, গত বছর জুনে ইরানের ওপর হামলাকে স্বাগত জানালেন মের্ৎস; তখন তিনি বলেছিলেন, ‘ইসরায়েল আমাদের সবার জন্য নোংরা কাজটি করছে।’
তিনি আরও বলেন, ‘১০০ বিলিয়ন ইউরো কিছুই নয়, সেই তুলনায় আমাদের জনগণের ক্ষতি করার সাহস দেখালে ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী এমন এক আঘাত হানবে, যার অভিঘাতে বিশ্ব কেঁপে উঠবে।’








