মক্কার মসজিদুল হারামে একই ওয়াক্তে পৃথক জামাতে নামাজ আদায়ের প্রথা বন্ধ করে এক ইমামের পেছনে জামাত চালুর ১০০ বছর পূর্ণ হয়েছে। ১৯২৬ সালের ২৭ অক্টোবর শুভ সূচনায় এই পরিবর্তন আসে।
এর আগে মসজিদুল হারামে চারটি মাজহাবের অনুসারীরা একই সময়ে আলাদা স্থানে তাদের নিজ নিজ ইমামের নেতৃত্বে নামাজ পড়তেন। শাফেয়ি মাজহাবের জামাতের পরে পর্যায়ক্রমে হানাফি, মালিকি ও হাম্বলি মাজহাবের অনুসারীরা নামাজ আদায় করতেন, ফলে এক ওয়াক্তে চারবার জামাত অনুষ্ঠিত হতো।
হিজাজ ও নজদের আলেমদের সঙ্গে আলোচনার পর বাদশাহ আবদুল আজিজ পৃথক জামাতের পরিবর্তে সবাইকে এক ইমামের পেছনে নামাজ আদায়ের ব্যবস্থা করেন। এর ফলে মসজিদুল হারামে একই ওয়াক্তে বারবার জামাতের প্রচলন বন্ধ হয়।
তারপর থেকে প্রতিটি ওয়াক্তে এক জামাতেই নামাজ আদায় করা হচ্ছে, যদিও একাধিক ইমাম দায়িত্ব পালন করেন, একই ওয়াক্তে তারা পৃথক জামাত পরিচালনা করেন না।
বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখো মুসল্লি মসজিদুল হারামে একই জামাতে নামাজ আদায় করেন, এবং শত বছর ধরে চলে আসা এ ব্যবস্থা মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতির এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।








