ডিজিটাল যুগে মানুষ এখন বক্তার জ্ঞান, জ্ঞানের সূত্র ও তাঁর পদ্ধতি সম্পর্কে আগের মতো প্রশ্ন করে না; প্রশ্ন হয়, তিনি কতজন অনুসারী পেয়েছেন ও তাঁর কণ্ঠস্বর কতটা আকর্ষণীয়। তিনি কি প্রচলিত ধারণা ভেঙে দর্শকদের হাসাতে পারেন।

আজকের ডিজিটাল প্ল্যাটফর্মে এমন কয়েকজন ব্যক্তি রয়েছেন যারা নিজেদেরকে দ্বিনের জ্ঞানীর পাশাপাশি তুলনা করেন, আর অনেকে এমন ব্যক্তিদের কথা শোনেন যারা আকিদা নিয়ে কথা বলা শিল্পী, বিয়ে-তালাকের ফতোয়া দেওয়ার মাধ্যমে জনপ্রিয়তা পায়, এমনকি রোজার আধ্যাত্মিকতা নিয়ে কথা বলা গায়কের বক্তব্যও গ্রহণ করেন।

চায়ের দোকান থেকে ডিজিটাল প্ল্যাটফর্ম: সবাই সবজান্তা—এমন ধারণা আর সমৃদ্ধ হয়েছে। সাহাবি ও তাবেয়িদের জীবনে দেখা যায়, তাঁরা ফতোয়া দেওয়াকে অত্যন্ত ভয় করতেন; আবদুর রহমান ইবনু আবি লাইলা (রহ.) বলেছেন, আমি রাসুলুল্লাহ (সা.)-এর ১২০ জন সাহাবিকে পেয়েছি। তাঁদের কাউকে কোনো বিষয়ে প্রশ্ন করা হলে তিনি চাইতেন, তাঁর কোনো ভাই যেন সেই প্রশ্নের জবাব দিয়ে তাঁকে দায়মুক্ত করেন। (আদ-দারিমি, হাদিস : ১৩৮) তাঁরা আল্লাহর দ্বিন সম্পর্কে জ্ঞান ছাড়া একটি কথাও বলতে ভয় পেতেন। কারণ তাঁরা জানতেন, দ্বিন সম্পর্কে কথা বলা আল্লাহর সামনে জবাবদিহির বিষয়।

গণমাধ্যমের মঞ্চেও আজ বহু ব্যক্তি দাবি করেন—হিজাব নাকি নিছক সামাজিক রীতি, মদ্যপান নাকি ব্যক্তিগত স্বাধীনতা, আর শরিয়তের নির্ধারিত শাস্তিগুলো নাকি ইসলামের অংশই নয়। এটি জ্ঞানভিত্তিক সাহস নয়; বরং আল্লাহর বিধানের ব্যাপারে দুুঃসাহস। আল্লাহ তাআলা বলেন, ‘যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তার পেছনে পড়ো না।’ (সুরা আল-ইসরা, আয়াত : ৩৬)

এখানে মূল শিক্ষা হলো, ভালো নিয়ত অজ্ঞতাকে বৈধতা দেয় না, আর আবেগ ও উদ্দীপনা জ্ঞানের বিকল্প হতে পারে না।