আগামী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাওয়ার কথা জানিয়েছেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।

সফরে প্রধানমন্ত্রী কুষ্টিয়া মেডিকল কলেজ হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন, এতে জেলার স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়ন ও সাধারণ মানুষের চিকিৎসা সুভিদা বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

এসব সফরে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী শিল্পপ্রতিষ্ঠান কুষ্টিয়া সুগার মিল লিমিটেড ও মোহিনী মিলস লিমিটেডের অর্থনৈতিক পুনরুজ্জীবন নিয়ে আলোচনা ও নতুন কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি ও নির্বাচনের পরবর্তী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে সফরটির আয়োজন করা হচ্ছে; বিশেষকর ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডসহ জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নকে নজরে রাখা হবে।

প্রধানমন্ত্রীর এ সফর নিয়ে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব এশিয়া পোস্টকে বলেন, এটি এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাই কুষ্টিয়ার উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে।