পশ্চিমা শিক্ষায় শিক্ষিত এবং আধুনিক জীবনধারায় অভ্যস্ত বহু মানুষ ইসলামের বিষয়ে নানা প্রশ্ন করেন, বিশেষ করে বর্তমান সমাজ ও রাষ্ট্রের সংকট নিরসনের ইসলামের নির্দেশনা কী, তা জানতে চান। প্রশ্ন করেন যারা, তারা সবসময় আলেমদের কাছে সমানভাবে গ্রহণযোগ্য নন; কখনো-কখনো প্রশ্নকারীদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা হয় এবং তাঁরা বিরক্ত হন।

“আমি সব সময় ইসলাম সম্পর্কে তীর্যক প্রশ্নকে ইসলামকে নিয়ে ঠাট্টা-বিদ্রূপ ও তাকে খাঁটো করার প্রয়াস হিসেবে দেখি না। কেননা প্রশ্নকারীদের অনেকেই নিজের ব্যক্তিগত জ্ঞান সমৃদ্ধ করতে এবং আমল-আখলাককে উন্নত করতে প্রশ্ন করে থাকেন,”−বক্তব্য রাখেন ড. ইউসুফ আল কারজাভি (রহ.)। তিনি বলেন, অনেকে আধুনিক ব্যাংকিং ব্যবস্থা, বীমা, পুঁজিবাজার, শেয়ার মার্কেট সম্পর্কে প্রশ্ন করেন নিজেকে সুদ মুক্ত রাখার চিন্তা থেকে।

এই প্রশ্নকারীদের ভেতরে তিন ধরনের মানুষ দেখি: যারা ইসলামের প্রাতিষ্ঠানিক শিক্ষা ও আমল না জেনেও প্রশ্ন করেন, পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানে ইসলাম সম্পর্কে ভুল ধারণা নিয়ে বড় হন এবং মনে করেন ইসলাম শুধু প্রথা-সংক্রান্ত ধর্ম; তাদের জন্য আলেমদের সহনশীলতা ও সহমর্মিতা প্রয়োজন। অন্যদিকে সংশয় ও অজ্ঞতার থাকলেই আলেমদের দায়িত্ব হলো—তাদের সংশয় দূর করা ও ইসলামের মাঝামাঝি ব্যাখ্যা পৌঁছানো। আর মুসলিম সমাজে যারা ইসলাম ও মুসলমানের প্রতি বিদ্বেষ পোষণ করেন, তাদের পাল্টা না করে ঈমান ও ইসলামের প্রতি দৃঢ়তা ও আস্থার কথা স্পষ্টভাবে বলার প্রয়োজন।