চকরিয়া নয়, কক্সবাজারের জেলা প্রশাসকের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন সী ক্রুজ অপারেটর অনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্কোয়াব) এর সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর।
তিনি বলেন, পর্যটকদের সেন্টমার্টিন ভ্রমণের জন্য উন্মুক্ত করে দেয়া হলেও জাহাজ চলাচলের জন্য সরকারের সংশ্লিষ্ট দফতরসমূহের অনুমোদন পেতে দীর্ঘসূত্রিতার কারণে আগামী ১ নভেম্বর থেকে তা চালু করা সম্ভব হচ্ছে না।
তিনি আরও বলেন, চলতি মৌসুমে সেন্টমার্টিন যাতায়তের জন্য নৌ-পরিবহন অধিদফতরসহ সংশ্লিষ্ট দফতরগুলোর কাছ থেকে ৩টি জাহাজ চলাচলের অনুমোদন দেওয়া হয়েছে। আরও ৭টি জন্য আবেদন জানানো হয়েছে; এ বছর থেকে জাহাজ চলাচলের জন্য সরকার পরিবেশ অধিদফতর থেকে ছাড়পত্র নেয়া বাধ্যতামূলক করেছে।
অনুমোদন পাওয়া ৩টি জাহাজ পরিবেশ অধিদফতরের ছাড়পত্র পেলেও আনুষঙ্গিক কিছু দফতরিক কাজ বাকি রয়েছে জানিয়ে এ নেতা বলেন, কাজগুলো শেষ করতে ৩ থেকে ৪ নভেম্বর পর্যন্ত সময় লাগতে পারে। তাই এর আগে সেন্টমার্টিনগামী জাহাজ চালু করা সম্ভব হবে না।
সম্প্রতি পাটুয়ারটেকে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে পর্যটন ব্যবস্থাপনা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের উদ্যোগে এই মতবিনিময় সভা আয়োজিত হয়।
সভা শেষে ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা মুতাসিম বিল্লাহ ফারুকী বলেন, সেন্টমার্টিন ভ্রমণের শর্তাবলী যেন কোনোভাবেই ব্যতয় ঘটে না—এ লক্ষ্যে ট্যুরিজম বোর্ডসহ সংশ্লিষ্টরা তৎপর রয়েছে।
আগামী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন ভ্রমণে ট্যুরিজম বোর্ডের ব্যবস্থাপনায় পরিচালিত ওয়েবসাইট পর্যটকদের নিবন্ধনের জন্য খুলে দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) তাসনীম জাহানের সভাপতিত্বে মতবিনিময় সভায় ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার কার্যালয়ের পুলিশ সুপার নিশাত এঞ্জেলা, ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত মজুমদার, ট্যুরিজম বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রশাসন ও পর্যটন সংশ্লিষ্ট সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।








