সোনারগাঁ পৌরসভার বালুয়া দিঘিরপাড় এলাকায় ১৩ বছরের বাকপ্রতিবন্ধী কিশোরীকে প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে পুলিশ অভিযান শুরু করে এবং এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্য সৃষ্টি হয়।
আক্তার হোসেন ওরফে খাজা (৪৫) সোনারগাঁ পৌরসভার গুচাইট গ্রামের মৃত আব্দুস ছামাদ ও ছালেমন নেছার ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার ওই কিশোরীকে বাড়ির ভিতরে প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনা ঘটে। পরে ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়দের সহযোগিতায় পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং শনিবার দুপুরে এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক নিশ্চিত করেন, অভিযুক্ত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।








