প্রধানמন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন রোববার ব্ল্যাক কার্বন-জলবায়ু দূষণ বিষয়ে একটি সংলাপে অংশ নিয়ে এ কথা বলেন। তিনি বলেন, সরকার এমন প্রকল্প নেয়ার হবে যা পরিবেশ সংরক্ষণ করবে এবং আগামীর জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার থাকবে।
তিনি আরও বলেন, জলবায়ু বিষয়ে নীতিমালা করবে সরকার। পরিবেশ নিয়ে ভালো গবেষণা আইডিয়া বা স্টার্টআপ থাকলে সরকার অর্থায়ন করতে চায়।
এই সময়ে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জানান, পরিবেশ রক্ষায় পোড়া ইটের ব্যবহার কমাতে কংক্রিটের ইটের দাম কমানোর পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।








