বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন। তিনি বলেন, সব রাজনৈতিক দলকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও বাংলাদেশ রক্ষার শপথ নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আওয়ামী লীগকে কার্য নিষিদ্ধ সংগঠন হিসেবে উল্লেখ করে বলেন, জন্মলগ্ন থেকে তারা একটি সন্ত্রাসী দল। তারা বিরোধী দলে থাকলেও আগুন দেয়, সরকারে থাকলেও তাদের আগুন দিতেই দেখা যায়।

তিনি আরও বলেন, আন্দোলনের তীব্রতায় শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন; কিন্তু পার্শ্ববর্তী দেশে বসে বাংলাদেশের মানুষকে শান্তিতে রাখতে পারছেন না। গোপালগঞ্জে বিএনপি অফিসে আগুন ও সহিংসতা সৃষ্টির চেষ্টা চলছে। গঠনমূলক নির্বাচিত সরকারকে চ্যালেঞ্জ করা হচ্ছে—এ বিষয়ে তিনি হুঁশিয়ার করেন।