যশোরে অনুষ্ঠিত পথসভায় তিনি বলেন, সরকার গণরায় অস্বীকার করছে এবং সংসদীয় ভোটের রায় ছিনতাই হয়েছে। তিনি বলেন, গণভোটের রায় ছিনতাইয়ের সুযোগও তারা পায়নি, কারণ জনগণ বোঝে না বলে এ সুযোগ তৈরি হয়নি। তবে এখন তারা সেই গণরায়কে অস্বীকার করার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদের পথে হাঁটলে শেষ পর্যন্ত খালে-বিলে থাকতে হবে এবং দেশ ছেড়েই পালাতে হবে। তাদের দাবি মেনে নেয়ার জন্য সরকারকে আহ্বান করেন, নইলে একদফা আন্দোলনের মুখে পড়লে সরকারের মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।
যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে সভায় দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, হেফাজতে ইসলামের আমির মামুনুল হক, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধান, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েমসহ ১১ দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।








