ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য অনুমোদিত হজযাত্রীর কোটা ছিল ৭৮ হাজার ৫০০ জন। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশের হজযাত্রীর কোটা বাড়িয়েছে এ বর্ধিত কোটা এবং সরকারি ব্যবস্থাপনায় অব্যবহৃত কোটায় হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম আজ থেকে শুরু করা হয়েছে।
নিবন্ধন কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে ১৬ থেকে ২২ নভেম্বর ২০২৬ তারিখগুলোর মধ্যে সম্পন্ন করতে হবে। বর্ধিত এবং অব্যবহৃত কোটা পূরণ হলেই নিবন্ধন কার্যক্রম বন্ধ হবে।
এছাড়া প্রাথমিক নিবন্ধিত হজযাত্রীরা আগামী ১০ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করবেন; অন্যথায় তাঁদের প্রাথমিক নিবন্ধন বাতিল বলে গণ্য হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়ে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ করেছে।








