পৃথিবীর ডিজিটাল যুগে তথ্যের অখণ্ডতা রক্ষা করা বর্তমান Zeitgeist-র অন্যতম চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। তিনি বলেন, তথ্যের সত্যতা যাচাই করে অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়া ঠেকাতে তথ্য অধিকার আইন অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আজ রাজধানীর বাংলামোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে ডাটাফুল কর্তৃক আয়োজিত ‘তথ্যের অখণ্ডতা সম্মেলন ২০২৬’-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘অপতথ্যের জাল ছিঁড়ে’।

তিনি আরও বলেন, তথ্য অধিকারই মানবাধিকার। জনগণের ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এবং সুশাসন বাস্তবায়নের জন্য তথ্য অধিকার আইন, ২০০৯ বাস্তবায়নের ওপর জোর দেন। অপতথ্য মোকাবিলা যেন জনগণের মধ্যে সচেতনতা বাড়ে; একই সাথে সরকারি প্রতিষ্ঠানেরাও স্বপ্রণোদিত তথ্য প্রকাশে গুরুত্ব বাড়াবে, যাতে নাগরিকেরা নির্ভরযোগ্য ও সঠিক তথ্য সহজে পেতে পারেন।