সচিবালয়ে অনলাইন এডিটরস ফোরামের বৈঠকে এই মন্তব্য করেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি জানান, যারা আগুন সন্ত্রাস চালিয়েছে, গণহত্যা করে পালিয়েছে, তাদের সংবাদ প্রচার জনগণ ভালোভাবে দেখবে না।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সরকার বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। আমরা কখনো কোনো নিউজ প্রচারের জন্য চাপ দিইনি বা কোনো এজেন্সি কোনো নিউজ প্রত্যাহারের জন্য চাপ দেয়নি।
তিনি আরও বলেন, ১৭ বছরে অনেক গণমাধ্যম বন্ধ করা হয়েছে, সাংবাদিককে গুম ও তুলে নেওয়া হয়েছে। বর্তমান সরকার এ ধরনের কর্মকাণ্ড করবে না। তবে আহ্বান থাকবে যেন ফ্যাসিবাদকে প্রশ্রয় না দেই।
এ সময় তিনি বলেন, সরকার জনগণের ভোটের অধিকার নিশ্চিত করেছে। সেক্ষেত্রে অনলাইন মিডিয়া যে ভূমিকা রেখেছে সেটা সব সময় চাই।








