স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন, জুলাই গণঅভ্যন্তথানের চেতনা ও তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা ধরে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের ক্ষেত্রে সকল রাজনৈতিক দল ও জনগণের পারস্পরিক ঐক্য ও রাজনৈতিক সমঝোতা অপরিহার্য। তিনি বলেন, এ লক্ষ্যে প্রাতিষ্ঠানিক চেক-অ্যান্ড-ব্যালেন্স নিশ্চিত করে সংবিধান সংশোধন করলে তা টেকসই হয়।

আজ শনিবার ঢাকায় শেরেবাংলা নগরে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর মনসুন থিয়েটারে জাদুঘর আয়োজিত ‘গণতান্ত্রিক অভিযাত্রা’ সেমিনার সিরিজের প্রথম পর্ব—‘স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের সাংবিধানিক সংকট ও বাকশাল’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিচার বিভাগের স্বাধীনতা, নিরপেক্ষ নির্বাচন কমিশন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার স্থায়ী আইনি কাঠামো এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতকরণের মাধ্যমে গণতন্ত্র পাহারা দেওয়ার জন্য কার্যকর ‘ওয়াচডগ’ প্রতিষ্ঠান গড়ে তোলাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। তিনি আরো বলেন, স্বাধীনতা-পরবর্তী সময়ে বাকশাল গঠনের মাধ্যমে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল, যা দেশের সাংবিধানিক সংকট ও স্বৈরতন্ত্রের ভিত্তি তৈরি করে।