গাজীপুরের কালিয়াকৈরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ চলছে। বুধবার দুপুরের পর থেকে বেতন ও মজুরি বাড়ানোর দাবি জানিয়ে কয়েকটি কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় কারখানা কর্তৃপক্ষ ১৮টি শিল্প কারখানায় ছুটি ঘোষণা করেছে।
মহাসড়কে যানবাহনের দীর্ঘ জট সৃষ্টি হওয়ায় হাজারো যাত্রী ও চালকের দুর্ভোগ দেখা দিয়েছে। দুর্ভোগ নিবারণে শ্রমিকদের মহাসড়ক থেকে সরে যেতে বোঝাতে চেষ্টা করে পুলিশ, কিন্তু তা সাড়া না দিয়ে শ্রমিকরা অবরোধ জারি রাখে।
একের পর এক ঘটনায় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ অবস্থায় পৌঁছালে শ্রমিকরা মহাসড়কে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে সাউন্ড গ্রেনেড ছোড়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।








