চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ দপ্তরের আওতাধীন অঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা বজায় রাখতে নির্দিষ্ট সময়ে বিদ্যুৎ বন্ধ রাখা হবে। নর্দান ইলেকটরিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য আগামী শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ ধরণের ধারা কার্যকর থাকবে। নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে।
নেসকো চাঁপাইনবাবগঞ্জ কর্তৃপক্ষ এ সাময়িক অসুবিধার জন্য এলাকাবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।








