প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফর শেষ করে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। জাপানের নরিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের বিমানের নিয়মিত ফ্লাইটটিতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাত্রা করেন।

সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি-এর সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন। পাশাপাশি জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারমান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গ েবৈঠক করেন তিনি; এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার ও বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়.

সফরকালে প্রধানমন্ত্রী দেশটিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন।