টাঙ্গাইলের মির্জাপুরে চিলাহাটিগামী নীল সাগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মহেড়া রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার ফলে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়েছে ও যাত্রীরা ভোগান্তিতে রয়েছেন।