গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতকল্পে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে দায়িত্ব পালন করছেন তারা এবং স্থানীয় প্রশাসন ও পুলিশদের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন বিজিবি সদস্যরা।

বিজিবি সদর দফতর থেকে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত থাকবে।

নজরদারি চালাতে ড্রোন, বডি-ওয়ার্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিওচিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।