কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) ৩৪টি পদে মোট ৩০১ জনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের সব জেলার প্রার্থীরা এসব পদে আবেদন করতে পারবেন। কর্মস্থল গাজীপুর সদর দপ্তরসহ দেশের বিভিন্ন আঞ্চলিক গবেষণা কেন্দ্র ও উপকেন্দ্র।
বৈজ্ঞানিক সহকারী পদে ৭৮ জন, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট পদে ২৬ জন, গাড়িচালক পদে ২৫ জন এবং অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ২২ জন নেওয়া হবে। এ ছাড়া গ্রন্থাগারিক, উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ), কম্পিউটার অপারেটরসহ বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে।
পদভেদে জেএসসি, এসএসসি, এইচএসসি, স্নাতক ও সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বেতন গ্রেড-১০ থেকে গ্রেড-২০ অনুযায়ী।
অনলাইনে আবেদন শুরু হয় ২১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টায়। আবেদন করা যাবে ১১ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।






