ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন ছবি ‘মহব্বত’-এ পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি তার বিপরীতে নায়িকা হিসেবে জুটিবদ্ধ হওয়ার সম্ভাবনা নিয়ে বিনোদন অঙ্গনে জোর আলোচনা চলছে। ছবিটির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের পবিত্র ঈদুল আজহা মুক্তির জন্য।

এর আগে ব্যবসাসফল ছবি ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এর পর পরিচালক হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনানের সঙ্গে শাকিব খান নতুন এই প্রজেক্টে যুক্ত হয়েছেন। নির্মাতারা জানিয়েছে সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে ছবিটির মূল দৃশ্যধারণ শুরু হবে।

ছবিটির ফার্স্ট লুক পোস্টারে শাকিব খানের সঙ্গে লাল ওড়না ও সাদা সালোয়ার-কামিজ পরা এক নারীর হাত দেখা গেলেও তার মুখ প্রকাশ করা হয়নি, যা দর্শকদের মধ্যে নায়িকার পরিচয় নিয়ে কৌতূহল সৃষ্টি করেছে।

ছবির ঘোষণার পর থেকেই পাকিস্তানের কয়েকজন শীর্ষ অভিনেত্রী নাম আলোচনায় উঠে এসেছে, তালিকায় ছিল হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী ও দুর-ই-ফিশান সেলিম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও চলচ্চিত্রভিত্তিক পেজগুলোতে নির্মাতাদের পছন্দের তালিকায় জোরালোভাবে জায়গা করে নিয়েছেন কিনজা হাশমি বলে জোর গুঞ্জন পড়েছে।

কিনজা হাশমি ২০১৪ সালে অভিনয়জগতে পদার্পণ করেন এবং ‘ইশক তামাশা’ নাটকে রুশনা চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা ও মনোনয়ন লাভ করেন। তার অন্যান্য পরিচিত কাজের মধ্যে রয়েছে ‘গুল-ও-গুলজার’, ‘মোহলত’, ‘দিল আওয়াইজ’, ‘হুক’ এবং টেলিফিল্ম ‘রুপোশ’, পাশাপাশি তিনি ‘কাট্টার করাচি’ ও ‘শারোজ’ চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

নির্মাতাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের তথ্য নিশ্চিত করা হয়নি এবং তারা জানিয়েছেন, “শাকিব খানের বিপরীতে নায়িকার নাম কোনো সাধারণ ঘোষণার মাধ্যমে জানানো হবে না। বরং জমকালো এক উদ্বোধন অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক চমক হিসেবে এটি প্রকাশ করা হবে। কিনজা হাশমির সঙ্গে নির্মাতাদের প্রাথমিক আলোচনা চলছে কি না, তা জানতে হলে আনুষ্ঠানিক ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে।”