স্বাস্থ্য
ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে রোগী ও মরদেহ পরিবহন নিয়ে চরম দুর্ভোগ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থায়ী পার্কিংসহ পাঁচ দফা দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘটে রোগী ও তাদের স্বজনরা মারাত্মক ভোগান্তিতে পড়েছেন। মরদেহ গ্রামের বাড়িতে নিতে এবং হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা যানবাহন না পেয়ে চরম বিপাকে পড়েছেন।


