ঢাকার শাহবাগে এনসিপির গণবিক্ষোভে অংশ নিয়ে নাহিদ ইসলাম বলেন, নতুন করে ভারতকে করিডোর দেয়ার পাঁয়তারা করছে সরকার। কোনোভাবেই করিডোর দিতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, দেশ পরিচালনা নয় সন্ত্রাস-চাঁদাবাজির পরিকল্পনা নিয়ে লন্ডন থেকে দেশে ফিরেছেন তারেক রহমান।

প্রথম দিন থেকেই প্রতিশ্রুতি ভঙ্গ করছে বিএনপি বলে উল্লেখ করেন নাহিদ, সংসদীয় সংবিধান সংস্কার পরিষদ গঠন ছিল গণভোটের অন্যতম প্রতিশ্রুতি।

অন্যদিকে একই আয়োজনে অংশ নিয়ে এনসিপির সদস্য সচিব এবং সংসদ সদস্য আখতার হোসেন বলেন, নির্বাচনের পর দেশ ঠিক তো দূরে থাক; বিএনপি নিজেরাই ঠিক হয়নি। সরকারকে প্রশ্ন রেখে তিনি বলেন, কলকাতা হাজার টাকায় গ্যাস দিতে পারলে, বাংলাদেশে ২৫০০ টাকা কেন?

গণতন্ত্রের যাত্রায় উল্টোপথে হাঁটছে বিএনপি উল্লেখ করে তিনি বলেন, সব খাতে সরকার ব্যর্থ। ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র ও জ্বালানি মন্ত্রীকে পদত্যাগ করতে হবে।