
জাতীয়
ঢাকাসহ সারাদেশে টানা ৪ দিন গ্যাস সংকট
মহেশখালীর সামিটের ভাসমান এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণের কারণে আগামী ৪ থেকে ৭ নভেম্বর ঢাকাসহ সারা দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকবে না বলে জানিয়েছে পেট্রোবাংলা। আশা করা হচ্ছে দৈনিক গ্যাস সরবরাহে বড় অঙ্কের ঘাটতি দেখা দিতে পারে।

