যে তথ্য আমরা ব্যবহার করি

  • সংবাদ পড়তে কোনো অ্যাকাউন্ট লাগে না। আমরা পাঠকের নাম, ফোন নম্বর বা ইমেইল চাই না, সংরক্ষণও করি না।
  • কোন সংবাদ কতবার পড়া হয়েছে তা গুনতে, একই পাঠকের বারবার খোলাকে একবার ধরা হয়। এ জন্য আপনার ইন্টারনেট ঠিকানা (আইপি) থেকে তৈরি একটি এনক্রিপ্ট করা সংক্ষিপ্ত চিহ্ন ৩০ মিনিটের জন্য রাখা হয়, তারপর নিজে থেকেই মুছে যায়। আসল আইপি ঠিকানা আমরা জমা রাখি না।
  • সাইট কীভাবে ব্যবহার হয় (কোন পাতা দেখা হয়েছে, কোন ধরনের ডিভাইস, আনুমানিক এলাকা) তা বুঝতে আমরা Google Analytics ব্যবহার করি। এটি কুকি ব্যবহার করে এবং আপনাকে ব্যক্তিগতভাবে শনাক্ত করে না।
  • আপনি সাইটটি ইংরেজিতে পড়তে চাইলে সেই পছন্দ একটি কুকিতে এবং রাত/দিনের থিম আপনার ব্রাউজারে মনে রাখা হয়। ব্রাউজারের সেটিংস থেকে এগুলো যেকোনো সময় মুছতে পারেন।

আমাদের ফেসবুক পেজ

ওয়েবসাইটে প্রকাশিত সংবাদের শিরোনাম, সংক্ষেপ ও লিংক আমরা আমাদের নিজস্ব ফেসবুক পেজে প্রকাশ করি। এ জন্য Meta-র অফিশিয়াল Graph API ও আমাদের নিজস্ব একটি Meta অ্যাপ ব্যবহার করা হয়। অ্যাপটি শুধু আমাদের পেজে পোস্ট করার কাজে লাগে:

  • পাঠকদের ফেসবুক দিয়ে লগইন করানো হয় না।
  • ফেসবুক ব্যবহারকারীদের কোনো ব্যক্তিগত তথ্য, বন্ধু তালিকা বা বার্তা আমরা সংগ্রহ বা সংরক্ষণ করি না।
  • পেজে পোস্ট করার অনুমতিপত্র (অ্যাক্সেস টোকেন) আমাদের সার্ভারে এনক্রিপ্ট করে রাখা হয়।

তথ্য কার সঙ্গে শেয়ার হয়

আমরা কারও তথ্য বিক্রি করি না। সাইট চালাতে কয়েকটি সেবা ব্যবহার হয়: ওয়েবসাইট ও সার্ভারের হোস্টিং, ছবি সরবরাহের নেটওয়ার্ক, Google (Analytics ও অনুবাদ) এবং Meta (ফেসবুক পেজ)। এসব সেবা নিজ নিজ গোপনীয়তা নীতি মেনে চলে।

তথ্য মুছে ফেলার অনুরোধ

পাঠক বা ফেসবুক ব্যবহারকারীদের কোনো ব্যক্তিগত তথ্য আমরা জমা রাখি না, তাই সাধারণত মুছে ফেলার মতো কিছু থাকে না। তবু আপনার মনে হলে যে আমাদের কাছে আপনার কোনো তথ্য আছে, বা কোনো সংবাদে আপনার তথ্য সংশোধন বা মুছে ফেলা দরকার, নিচের ঠিকানায় লিখুন। ৩০ দিনের মধ্যে আমরা ব্যবস্থা নিয়ে আপনাকে জানাব।

ফেসবুকে আমাদের অ্যাপকে দেওয়া কোনো অনুমতি সরাতে চাইলে: ফেসবুক → Settings & privacy → Settings → Apps and websites থেকে অ্যাপটি সরিয়ে দিন।

যোগাযোগ

নীতির পরিবর্তন

এই নীতি বদলালে এই পাতায় জানানো হবে এবং নিচের তারিখ হালনাগাদ হবে।