
জাতীয়
আশুলিয়ায় ঝুট ও তুলার গোডাউনে আগুন, আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
সাভারের আশুলিয়ায় ঝুট ও তুলার গোডাউনে লাগা আগুন ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। আগুনে দশটি গোডাউন ও সংলগ্ন কয়েকটি বাড়িঘর পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
